২৯ ফেব্রুয়ারি থেকে ৮ বিভাগে ই-কমার্স ডাক মেলা

২ ফেব্রুয়ারি, ২০২০ ২১:৫৯  
দ্বিতীয় বারের মতো দেশের আট বিভাগে শুরু হচ্ছে ই-কমার্স ডাক মেলা। মুজিব শতবর্ষ উপলক্ষ্যে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে মেলার ক্যাম্পেইন শুরু হবে। ২৯ ফেব্রুয়ারি বরিশাল বিভাগ থেকে শুরু হবে মেলা। ই-ক্যাব সূত্রে জানাগেছে, দিনব্যাপী এ মেলা ৭ মার্চ খুলনা বিভাগে, ১৪ মার্চ রাজশাহী বিভাগে, ২১ মার্চ রংপুরে, ২৮ মার্চ ময়মনসিংহ বিভাগে, ৪ এপ্রিল সিলেট বিভাগে এই মেলা হবে। তবে চট্টগ্রাম ও ঢাকায় এই মেলা হবে দুই দিনব্যাপী। চট্টগ্রামে ১০-১১ এপ্রিল এবং ঢাকায় ১৮-১৯ এপ্রিল এই মেলা অনুষ্ঠিত হবে।